নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি: মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি: মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাম্প্রতিক বক্তব্যে প্রধানমন্ত্রী জুলাইকে অসম্মান করার অভিযোগ ওঠায় তাকে তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী কাজ করার হিসেবে উল্লেখ করে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যে প্রধানমন্ত্রী জুলাইকে অসম্মান করা হয়েছে। এ ধরনের কাজ শপথ ভঙ্গের সমতুল্য এবং তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের মাধ্যমে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধন কার্যক্রম পরিচালনার জন্য সংসদ সচিবালয় ও আইন সচিবকে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি জুলাই আন্দোলনসহ দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্তব্য করেছেন, যা এই আইনি নোটিশের সূত্রপাত করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement