দপ্তর পেলেন নতুন ২ প্রতিমন্ত্রী
Published : ১৯:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রিপরিষদে সদ্য নিয়োগপ্রাপ্ত দুই নতুন প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসে।
দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এ সংক্রান্ত অফিস আদেশে, যা সিনিয়র সহকারী সচিব অজিত দেব স্বাক্ষর করেছেন, উল্লেখ করা হয় যে গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের ভিত্তিতেই তাদের ওপর এসব দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব বণ্টনের আদেশ কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিডি/এএন
































