আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
Published : ১৯:২৯, ৯ মার্চ ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।
সোমবার (৯ মার্চ) তিনি চিফ প্রসিকিউটরের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে চিফ প্রসিকিউটর তার পদত্যাগপত্র গ্রহণ করে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।
পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার জানান, তিনি মূলত আগের পেশায় ফিরে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া অন্য কোনো বিশেষ কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি।
বিডি/এএন





























