বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রধান ডা. এফ এম সিদ্দিকী
Published : ২১:২৬, ৯ মার্চ ২০২৬
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রখ্যাত অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে নতুন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ডা. সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডা. এফ এম সিদ্দিকী দেশের চিকিৎসা ও চিকিৎসাশিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানেও তার অবদান বিশেষভাবে স্মরণযোগ্য।
নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডের নেতৃত্ব দেবেন। এই পদে তার দায়িত্বভার গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও উন্নত চিকিৎসা শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিডি/এএন




























