সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস স্থগিত
Published : ২০:৫৮, ৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও দেশের সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলার প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সারা দেশে সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস এবং পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানিয়েছেন, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে সকল শ্রেণিকক্ষ ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। তবে ঈদের ছুটি শেষে পুনরায় ক্লাস এবং পরীক্ষা যথারীতি শুরু হবে।
মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিজস্বভাবে নেবে। উল্লেখ্য, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার ইতিমধ্যেই সব বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যবস্থা করেছে। এই প্রেক্ষাপটে মেডিকেল কলেজগুলোর ক্লাস-পরীক্ষাও অন্তর্বর্তীকালীনভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।
বিডি/এএন




























