ফয়সালসহ আটক দুই আসামি বিষয়ে কোনো তথ্য পাননি বাংলাদেশ

ফয়সালসহ আটক দুই আসামি বিষয়ে কোনো তথ্য পাননি বাংলাদেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৩, ৯ মার্চ ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রধান সমন্বয়ক এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামী ফয়সাল করিম মাসুদসহ ভারতে আটক থাকা দুই আসামির বিষয়ে বাংলাদেশ এখনও কোনো তথ্য পাননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্রেপ্তার দুই আসামির সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার অ্যাক্সেসের আবেদন করা হয়েছে। তবে কলকাতা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি।

তিনি আরও জানান, ভারতীয় পুলিশ হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের ফেরত আনার জন্য বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে প্রক্রিয়া চালানো হবে।

শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতের কাছে আসামিদের বিষয়ে ‘পর্যাপ্ত তথ্য’ চাওয়া হয়েছে এবং কূটনৈতিক মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। রবিবার কলকাতার কাছে কনস্যুলার অ্যাক্সেস চাওয়ার পর আগামী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারে সক্রিয় রয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াও বর্তমানে চলমান আছে, যা দেশের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে চালানো হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement