দিনাজপুরে একদিনে দুজন এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা
Published : ২২:০২, ৯ মার্চ ২০২৬
সোমবার (৯ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার করিমুল্লাপুর গ্রামের ১৭ বছর বয়সী ফাতেমা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই দিনে সকালে চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের বেসারতপাড়া গ্রামের ১৭ বছর বয়সী মুনমুনও একইভাবে আত্মহত্যা করেন।
ফাতেমা স্থানীয় করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং মুনমুন সাতনালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তারা দুজনেই এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
দুই ঘটনার ক্ষেত্রেই পরিবারের সদস্যরা এবং স্থানীয় সূত্র জানায়, তারা গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করেছেন। তবে তাদের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী এবং চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী গণমাধ্যমকে এই ঘটনা নিশ্চিত করেছেন।
এই ঘটনা স্থানীয় এবং শিক্ষাব্যবস্থায় গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ দুই শিক্ষার্থীই খুবই কম বয়সে আত্মহত্যার পথে গেছেন।
বিডি/এএন
































