ঈদুল আজহা ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষা দেয় : মির্জা ফখরুল

ঈদুল আজহা ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষা দেয় : মির্জা ফখরুল বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।-ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৩৫, ২৮ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শুভেচ্ছা বার্তায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যার মূল শিক্ষা ত্যাগ, আত্মসমর্পণ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।

তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য হলো আত্মশুদ্ধি ও মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা। ঈদের শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে।

মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা মানুষকে মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। ত্যাগের মহিমা মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সমাজে পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও উদারতা ছড়িয়ে দেয়। তাই ঈদের আনন্দ যেন শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছেও পৌঁছে যায়—সেই আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে শান্তি, আনন্দ ও কল্যাণ বয়ে আনুক।

শেয়ার করুনঃ
Advertisement