প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবেগাপ্লুত দৃষ্টিহীন নূরজাহান বেগম, পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবেগাপ্লুত দৃষ্টিহীন নূরজাহান বেগম, পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্ন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৫১, ৩১ মে ২০২৬

দীর্ঘদিন ধরে একটি স্বপ্ন বুকে লালন করে আসছিলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম। বয়সের ভারে ন্যুব্জ এই নারী চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সন্তান, প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে একবার দেখা করতে, তাঁর সঙ্গে কথা বলতে।

চোখে দেখতে না পারলেও অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর শাহজাহানপুরে আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, অনুষ্ঠানে উপস্থিত হয়ে নূরজাহান বেগম প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করেন।

দৃষ্টিশক্তি হারালেও প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুভব করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় উপস্থিত অনেকেই আবেগঘন সেই মুহূর্তের সাক্ষী হন।

জানা গেছে, মুন্সিগঞ্জের বিক্রমপুরের বাসিন্দা নূরজাহান বেগম বর্তমানে একাকী জীবনযাপন করছেন। তাঁর স্বামী ও সন্তান কেউই আর বেঁচে নেই।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ তাঁর জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানান।

শেয়ার করুনঃ
Advertisement