নির্বাচনী প্রচারণায় অসুস্থ জামায়াত প্রার্থী আমির হামজা হাসপাতালে
Published : ১৭:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী এবং আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থ বোধ করলে প্রার্থীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, মুফতি আমির হামজা কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে পৌঁছানোর পর, সাড়ে ১২টার দিকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক জানান, পেটের সমস্যা এবং বমির কারণে লবণশূন্যতায় ভুগছিলেন প্রার্থী। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সম্পূর্ণ আশঙ্কা মুক্ত রয়েছেন।
বিডি/এএন





























