বিসিবি জাহানারার অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন পেল

বিসিবি জাহানারার অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন পেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগ তদন্তের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিটির কার্যক্রম শেষ হয়েছে। কমিটি ৩১ জানুয়ারি তাদের তদন্ত কার্যক্রম সমাপ্ত করে প্রতিবেদন প্রস্তুত করে বিসিবির কাছে জমা দিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম প্রতিবেদনটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে কমিটির অন্যান্য সদস্যরা—ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা—উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবির একাধিক বোর্ড সদস্যও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক অধিনায়ক জাহানারার অভিযোগের ভিত্তিতে বিসিবি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার উদ্দেশ্যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। অভিযোগগুলো নিয়ে দেশজুড়ে আলোচনা চলার পর বিসিবি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব সমাপ্ত হলো। বোর্ডের পক্ষ থেকে শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement