এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ বিন্যাস ও ম্যাচের সূচি প্রকাশ

এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ বিন্যাস ও ম্যাচের সূচি প্রকাশ ছবি: সংগৃহীত

স্পোর্টস রিপোর্টার

Published : ২০:৫৪, ২৪ অক্টোবর ২০২৬

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা সামনে রেখে শুক্রবার প্রকাশ করা হয়েছে ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি।

ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই অংশ নেবে পাঁচটি করে মোট ১০টি বিশ্ববিদ্যালয়। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আগামী ২৫ অক্টোবর মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

অন্যদিকে, ২৬ অক্টোবর শুরু হবে ফুটবল প্রতিযোগিতা। প্রথম ম্যাচে বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর গ্রুপ বিন্যাস, ম্যাচের দিনক্ষণ ও খেলার সময় নির্ধারণ করা হয়েছে প্রকাশিত সূচি অনুযায়ী। প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement