বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পেয়েছেন জয় শাহ। এ পদে তাঁর বিপক্ষে কোনো প্রার্থী না থাকায় নির্বাচনে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি।