আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতায় ইংল্যান্ডের প্রশংসা আনভীর স্টেডিয়ামের

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৫, ১৬ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো, আধুনিক সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধিদল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর সামনে রেখে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন ইসিবির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা স্টেডিয়ামের মূল মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় সম্প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা, দর্শক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তাঁরা।

এ সময় ইংল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধিদল সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেনি। তবে তাদের সন্তুষ্টির বিষয়টি তুলে ধরে সৈয়দ আব্দুল বাতেন বলেন, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। সফরের আগে দলটির অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের জন্য দেখানো হয়েছে। স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম ও সুইমিংপুলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, বসুন্ধরা এলাকার এই ক্রীড়া স্থাপনার সুযোগ-সুবিধা অসাধারণ। স্টেডিয়ামের সবকিছু ঘুরে দেখার পর ইংল্যান্ডের প্রতিনিধিদল সন্তুষ্ট হয়েছে। তাদের ইতিবাচক প্রতিক্রিয়ায় অভিভূত হওয়ার মতো বিষয়ও রয়েছে।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সামগ্রিক অবকাঠামো সম্পর্কে সৈয়দ আব্দুল বাতেন বলেন, মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার ও মিডিয়া সুবিধা, মেডিক্যাল সেবা, দর্শক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা—সবকিছুই প্রতিনিধিদল বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেছে। তাঁর মতে, এ ধরনের সমন্বিত ও আধুনিক সুযোগ-সুবিধা দেশের সব ক্রিকেট ভেন্যুতে পাওয়া যায় না।

ইসিবির ইতিবাচক মূল্যায়নে আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসানও। তিনি বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিদল ড্রেসিংরুমসহ স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। দেশে ফিরে তারা নিজস্ব বোর্ডের কাছে পরিদর্শনের বিস্তারিত প্রতিবেদন দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কথা বলে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের উচ্ছ্বাসের বিষয়টি অনুভব করেছেন বলেও জানান তিনি।

ইমরুল হাসান আরও বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত সময়ে ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের বাংলাদেশ সফরে ইংল্যান্ড দল তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। মূল সিরিজ শুরুর আগে জো রুট, হ্যারি ব্রুক ও জোফরা আর্চারদের নিয়ে গঠিত ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেই আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য স্টেডিয়ামটির অবকাঠামোগত সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়। এবার ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ভেন্যুটির পরিচিতি আরও বাড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সবকিছু চূড়ান্ত হলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আনভীর ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী আধুনিক ভেন্যু হিসেবে নিজেদের সক্ষমতা তুলে ধরার আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবে।

মিডিয়া ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা, দর্শক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তাঁরা।

শেয়ার করুনঃ
Advertisement