ঢাকার আবাসন চাপ কমাতে কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটির পরিকল্পনা
ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে পরিকল্পিত সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিক সুযোগ-সুবিধাসহ নতুন আবাসিক এলাকা গড়ে তুলে রাজধানীর বাইরে বসবাসের বিকল্প ব্যবস্থা তৈরি করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য। তবে প্রকল্পটি এখনো পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে।