রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রতিনিধি দলের সাক্ষাৎ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের একটি প্রতিনিধি দল।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫৩, ২৭ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কাউন্সিলের নেতারা।

সাক্ষাতে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকী, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, ফাইন্যান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।

এ সময় বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা। তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুনঃ
Advertisement