রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর কুচকাওয়াজ অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

Published : ০০:৪২, ২৭ নভেম্বর ২০২৬

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আয়োজিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি জেনারেল অফিসার কমান্ডিং, লজিস্টিকস এরিয়া হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করা নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন। তিনি নবীন সৈনিকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সক্ষম হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন সৈনিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 
শেয়ার করুনঃ
Advertisement