দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমএফের শুভেচ্ছা
Published : ২৩:৩৫, ২৬ নভেম্বর ২০২৬
দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।
ডিএমএফ সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ দৈনিক রুপালী বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন এবং পত্রিকাটির সম্পাদকীয় ও ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ডিএমএফ নেতারা দৈনিক রুপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদার সাংবাদিকতা এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে পত্রিকাটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করা দৈনিক রুপালী বাংলাদেশ আগামী দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ডিএমএফ নেতৃবৃন্দ।



























