পাল্টা কর্মসূচি ঘোষণার অভিযোগে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব পদ হারালেন আবুল কালাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন নিয়ে বিরোধের জেরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি পেয়েছেন মো. আবুল কালাম আজাদ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পাল্টা কর্মসূচি ঘোষণার অভিযোগে তাঁকে এ পদ থেকে সরানো হয়েছে। তাঁর স্থলে নতুন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার।