ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০২, ৮ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

পুনর্গঠিত চার সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে নতুন কমিটির এই চার নেতার দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে।

আহ্বায়ক আবদুস সালাম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলেরও সদস্য।

অন্যদিকে, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫তম কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত তিনি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুনঃ
Advertisement