শ্যামাপূজা ও দীপাবলি আজ
অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয় কামনায় আজ আলোকসজ্জায় সজ্জিত হবে মন্দির ও ঘরবাড়ি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর) উদ্যাপিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নানা আয়োজন করা হয়েছে।