রাজধানীতে অর্ধশতাধিক গাছ থেকে অপসারণ করা হলো এক কেজির বেশি পেরেক
রাজধানীতে গাছের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘রান ফর গ্রীন বাংলাদেশ’। সংগঠনটির চলমান কর্মসূচি ‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর আওতায় আগারগাঁও থেকে নির্বাচন অফিস পর্যন্ত সড়কের অর্ধশতাধিক গাছ থেকে এক কেজির বেশি লোহার পেরেক অপসারণ করা হয়েছে।