বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় রয়েছেন।