চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার

চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৩, ২২ অক্টোবর ২০২৬

রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুযায়ী, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ভবনমালিকের কাছে চাঁদা দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য জানানো হয়নি।

শেয়ার করুনঃ
Advertisement