ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীনকে (৩০) ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সরিষা ইউনিয়নের ডেকুয়ারচর গ্রামের একটি ফুটবল মাঠের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্যে জানা গেছে।