সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক চলছে

সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক চলছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৪, ২৪ অক্টোবর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

বৈঠকে সংবিধানের সামগ্রিক সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সর্বজনগ্রাহ্য সংশোধনীর খসড়া প্রণয়নের বিষয়ে আইনি মতামত ও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুনঃ
Advertisement