কাশিমপুরে পোশাক কারখানার গুদামে আগুন, কাজ করছে ৫ ইউনিট
Published : ১৩:০৪, ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার কার্টন রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যেতে পারে।





























