নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ঢালাইয়ের খণ্ড পড়ে অটোরিকশার যাত্রী আহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে ৭ থেকে ৮ কেজি ওজনের ঢালাইয়ের একটি খণ্ড পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এতে তাঁর ঘাড়ের হাড় ভেঙে গেছে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে