শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারতের ভাবনা কী? দিল্লির শর্ত জানাল বিবিসি
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এর মধ্যেই চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে তাঁর প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে ভারতের অবস্থান ও সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।