প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জার সঙ্গে ডিএমএফের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
Published : ০১:২৯, ১৩ নভেম্বর ২০২৬
পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নবনির্বাচিত সভাপতি ইয়াহিয়া মির্জার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা।
ইয়াহিয়া মির্জা সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া হিসেবে দায়িত্ব পালন করছেন। ডিএমএফের সভাপতি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এবং নতুন দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানায়।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমএফের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জাফরান নুর, নারী বিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী কলিসহ সংগঠনের অন্যান্য সদস্য।
শুভেচ্ছা বিনিময়কালে ডিএমএফ নেতারা প্র্যাবের নতুন সভাপতিকে অভিনন্দন জানান এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন। একই সঙ্গে জনসংযোগ, ব্র্যান্ডিং ও ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভবিষ্যতে প্র্যাব ও ডিএমএফ যৌথভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
উল্লেখ্য, দেশের ব্যাংকগুলোর জনসংযোগ, ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব)। ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত সংগঠনটির কমিটি প্রতি দুই বছর পর গঠিত হয়। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা সংগঠনটির নেতৃত্বে দায়িত্ব পালন করেন।
ডিএমএফ নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে প্র্যাব আরও গতিশীল ও সমৃদ্ধ হবে এবং দেশের ব্যাংকিং খাতে জনসংযোগ ও যোগাযোগ কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
































