নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে বিরোধী দলের সংসদীয় টিম

নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে বিরোধী দলের সংসদীয় টিম নুসরাত তাবাসসুম ও তার পুড়ে যাওয়া বাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি

Published : ১৬:৩৮, ১৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছেন বিরোধী দলের সংসদীয় টিমের নেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তাঁরা সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

সংসদীয় টিমে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি (নারায়ণগঞ্জ-৪), সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু (আসন-৪৬), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)। তাঁরা বর্তমানে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর দিনগত রাতে নুসরাত তাবাসসুমের বাগোয়ান গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি ছাগল পুড়ে মারা যায়। পাশাপাশি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী রয়েছেন।

এদিকে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

শেয়ার করুনঃ
Advertisement