তুরাগ নদীতে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার, পরিচয় মিলল আইফোনে
রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে।