খুলনায় ভাড়া নিয়ে বিরোধে বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্য
খুলনা মহানগরীতে ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়া রকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।