যশোরে স্কুলছাত্রী ধর্ষণ: সহায়তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরি আটক
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পালাতে সহায়তা করার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে ঘটনার মূল অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।