সাজেকের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ
রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৪ অক্টোবর) এ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।