অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিত তানজিন তিশা ও সামিয়া অথৈর
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিত থাকবে।