বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে সরকার: আমির খসরু
সরকারি তথ্যের নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কোনো সরকার তথ্যের কারসাজি করলে তা হবে নিজের সঙ্গে প্রতারণার শামিল। কারণ, সঠিক তথ্য ছাড়া কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব নয়। তথ্য কোনো সরকারের একক সম্পদ নয়, বরং এর মালিক জনগণ।