বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুক পোস্টের বিতর্কের মধ্যেই এনসিপি নেতা সজল গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালাগালসহ আপত্তিকর মন্তব্য করার অভিযোগে একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনসিপি নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে নয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।