দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাজারে নির্ধারিত নতুন দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দামও ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

শেয়ার করুনঃ
Advertisement