ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ও নতুন করে সহিংসতার আশঙ্কায় শনিবার (২৪ অক্টোবর) ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রধান ছাত্র সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস অব ফ্রান্স (ইউএনইএফ) বিক্ষোভের ডাক দিয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহের শেষ দিকে বড় ধরনের সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে বিরোধী দলগুলো।