নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে এলসিটি-১০৪
বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) জাহাজ এলসিটি-১০৪। খুলনা শিপইয়ার্ড লিমিটেডে জাহাজটির আনুষ্ঠানিক লঞ্চিং সম্পন্ন হয়েছে। শনিবার বেলুন উড়িয়ে লঞ্চিং কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মাকসুদুল আলম।