৮৩ বছর বয়সে মারা গেলেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু
প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে। অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।