আশিয়ান সিটির কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ; আহত ৪

আশিয়ান সিটির কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ; আহত ৪ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১৮, ১৬ নভেম্বর ২০২৬

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় প্রতিষ্ঠানটির অন্তত চারজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

আশিয়ান সিটির পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমে বলেন, মাগরিবের আজানের সময় অফিসের সবাই নামাজে ছিলেন। এ সময় হামলাকারীরা কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর শারীরিক হামলা চালানো হয়। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন।

হামলার কারণ সম্পর্কে তিনি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই ওমর ফারুক গণমাধ্যমে বলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেই ঘটনাটি ঘটেছে বলে শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। এ কারণে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

এদিকে, হামলার বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এবং দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement