শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও নিয়ে অভিযোগ অস্বীকার করেছিলেন তাহসিফ সাউরি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্টতার দাবি নিয়ে একটি পডকাস্টে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। তার মৃত্যুর পর ‘স্পিক উইথ রশিদ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই সাক্ষাৎকারটি নতুন করে আলোচনায় এসেছে।