সৌদিগামী ১০৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০৩টিতে দাঁড়িয়েছে। এসব ফ্লাইট স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।