রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক

রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৫, ১৫ অক্টোবর ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে। সেটি নিষ্ক্রিয় করতে কাজ করছে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উপকমিশনার ইবনে মিজান আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ
Advertisement