এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমএফের শুভেচ্ছা

এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমএফের শুভেচ্ছা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৬, ১১ নভেম্বর ২০২৬

এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ডিএমএফের সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এনপিবি নিউজের কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ডিএমএফ নেতারা এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদার সাংবাদিকতা এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে এনপিবি নিউজ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠার প্রথম বছর সফলভাবে অতিক্রম করে এনপিবি নিউজ আগামী দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ডিএমএফ নেতারা।

শেয়ার করুনঃ
Advertisement