বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন
Published : ১০:২৬, ৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে, বাংলাদেশে ক্যাটারপিলার ইনকর্পোরেটেডের (Caterpillar Inc.) অনুমোদিত ডিলার 'বাংলাক্যাট' (BanglaCAT) ঢাকার মার্কিন দূতাবাসের সহযোগিতায় চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ-তে "ফ্রিডম ২৫০" (Freedom 250) শীর্ষক এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশিষ্ট অতিথি, সংশ্লিষ্ট অংশীজন এবং বাংলাক্যাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী "ফ্রিডম ২৫০" উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাধীনতা, উদ্ভাবন ও অগ্রগতির ২৫০ বছর এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব উদযাপন করা হয়।
দুই দশকেরও বেশি সময় ধরে, ক্যাটারপিলারের বিশ্বমানের আমেরিকান প্রযুক্তি ও প্রকৌশল সেবা প্রদানের মাধ্যমে বাংলাক্যাট বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় ক্যাপটিভ পাওয়ার জেনারেশন (নিজস্ব বিদ্যুৎ উৎপাদন) সেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত; দেশের রপ্তানিমুখী শিল্পগুলোর মধ্যে ৬৫ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান ক্যাটারপিলার জেনারেটরের ওপর নির্ভরশীল এবং সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ৫,০০০-এরও বেশি ক্যাটারপিলার মেশিন ব্যবহৃত হচ্ছে।
অতিথিরা পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ের (নেটওয়ার্কিং) পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর 'ট্রপিক লাইটনিং ব্যান্ড' এবং বাংলাদেশের 'স্টোন ফ্রি ব্যান্ড'-এর পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অব্যাহত সহযোগিতা, উদ্ভাবন এবং টেকসই অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাক্যাট তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


































