বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রি: আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রি: আগোরাকে এক লাখ টাকা জরিমানা

Published : ২৩:৪৪, ৬ জুলাই ২০২৬

ঢাকা, ৬ জুলাই ২০২৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির দায়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আগোরা লিমিটেডের একটি আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মগবাজারের সেলিনা পারভীন সড়কে পরিচালিত নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়া বেকিং পাউডার, আইসিং সুগার এবং কাস্টার্ড পাউডার বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আগোরা লিমিটেডকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন এস এম আবু সাঈদ (উপপরিচালক, সিএম), মো. মিজানুর রহমান (উপপরিচালক, মেট্রোলজি) এবং মোহাম্মদ মাজহারুল ইসলাম (সহকারী পরিচালক, সিএম)।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশিকুজ্জামান, সিকান্দার মাহমুদ এবং এস এম মাহফুজার রহমান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement