মাদারীপুর সদরে পারফেক্ট ইলেকট্রনিক্স এর নতুন শো-রুমের শুভ উদ্বোধন
Published : ২০:১৭, ২৭ জুলাই ২০২৬
দেশের দ্রুত বিকাশমান ইলেকট্রনিক্স ব্র্যান্ড পারফেক্ট ইলেকট্রনিক্স মাদারীপুর সদরে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
আধুনিক প্রযুক্তি, উন্নত মানের পণ্য এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই শো-রুমটি যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফেক্ট ইলেকট্রনিক্সের জেনারেল ম্যানেজার (জিএম) জয়নাল আবেদীন রিপন উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও বিপুল সংখ্যক গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতিথিরা নতুন শো-রুম পরিদর্শন করেন এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
নতুন এই শো-রুমে গ্রাহকরা পারফেক্ট ইলেকট্রনিক্সের বিভিন্ন মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক্স পণ্য, নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি সুবিধা এবং আন্তরিক গ্রাহকসেবা পাবেন।
পারফেক্ট ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত পণ্য ও উন্নত সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন শো-রুম সম্প্রসারণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদারীপুরের এই নতুন শো-রুম স্থানীয় গ্রাহকদের জন্য আধুনিক ও নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স কেনাকাটার একটি নতুন ঠিকানা হিসেবে কাজ করবে।

































